নিজের ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া
নিজের ভেতরের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া
আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার মেহেরবানীতে
আপনারা সবাই ভাল আছেন। বিশ্বাস জিনিসটা অদ্ভুত জিনিস। নিজের উপর বিশ্বাস রাখতে
হবে, নিজের সক্ষমতার উপর আস্থা রাখতে হবে।
নিজের শক্তির প্রতি বিনয় কিন্তু যুক্তিসঙ্গত আত্মবিশেষ না থাকলে কখনো
সত্যিকারের সকল বা সুখী হওয়া যায় না- নরম্যান ভিনসেন্ট।
সুচিপত্রঃ
- নিজের উপর বিশ্বাস ছাড়া কোন লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না
- একমাত্র নিজের উপরে বিশ্বাস থাকলে চ্যালেঞ্জ মোকাবেলা করার সহজ হয়
- আত্মবিশ্বাস আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়
- সুখী জীবন গড়তে হলে নিজের সক্ষমতা কে মূল্যায়ন করা জরুরী বিষয়
- নিজের শক্তি ও দক্ষতাগুলো নিশ্চিত করুন
- অন্যের সাথে নিজেকে তুলনা করা বাদ দিয়ে নিজের উন্নতিতে মনোযোগ দেয়া উচিত
- ছোট সাফল্যকে উদযাপন করুন এবং এতে আত্মবিশ্বাস বাড়ে
- ভুল হলে নিজেকে দোষারোপ না করে শেখার সুযোগ হিসেবে নিন।
নিজের উপর বিশ্বাস ছাড়া কোন লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না
সব থেকে বড় কথা হল নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আমার দ্বারা এ কাজ হবে না
এটা বলা যাবে না সবাই করে ফেলছি আমি করতে পারছি না এটা ভাবলে হবে না। বরং ভাবতে
হবে যে আমি পারবো। এই যে আমার মধ্যে যে কাজ করার আগ্রহ রয়েছে । যার মাধ্যমে
আমি কাজটা করে দেখাবো আমি নিজেকে প্রমাণ করব যে আমিও পারি। এটাই হলো বিশ্বাস
নিজের উপর বিশ্বাস রাখতে হবে না হলে কাজ এগোবে না বা আপনি জীবনে উন্নতি করতে
পারবেন না। জীবনে যত মানুষ উন্নতি করেছে তারা সবাই নিজের উপরে বিশ্বাস রেখেছেন
যে তারা পারবে। আর একটা প্রবাদ তো আছেই একবার না পারিলে দেখো শতবার বা করো
শতবার। আমাদেরকে বিশ্বাস হারানো যাবে না নিজের উপরে অনেক বিশ্বাস রাখতে হবে
বিশ্বাসটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে।
একমাত্র নিজের উপরে বিশ্বাস থাকলে চ্যালেঞ্জ মোকাবেলা করার সহজ হয়
যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজের উপরে বিশ্বাস রাখা চাই। পৃথিবীতে
অনেক প্রতিকূলতা রয়েছে সেখান থেকেই মানুষকে সংগ্রাম করে এগিয়ে যেতে হয়। একটা
প্রবাদ বাক্য আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে একসময় সুন্দর ফল
পাওয়া যায়। আর পরিশ্রমে মাঝে থাকতে হবে বিশ্বাস। নিজের ভিতরে জোর আনতে হবে যে
আমি চ্যালেঞ্জটি করতে পারব। আমার দ্বারাই সম্ভব হবে নিজের উপরে বিশ্বাস রাখতে
হবে। আর একমাত্র নিজের উপরে বিশ্বাস থাকলেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হয়।
আত্মবিশ্বাস আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়
আত্মবিশ্বাস আমাদের সিদ্ধান্তের উপর অনেক ক্ষমতা বাড়ায় এটা সত্য কথা।
প্রত্যেকটি মানুষেরই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রয়েছে কিন্তু ভরসা পায় না
যেটা করলে ঠিক হবে কিনা কিন্তু সিদ্ধান্ত গ্রহনের আগে অনেক চিন্তাভাবনা করতে
হয় যে আসলে এটা ঠিক কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাস সাথে ভুল
সিদ্ধান্ত নিয়ে ফেললে জীবনটা বৃথা হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে
আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হবে তারপরে আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত গ্রহণ
করতে হবে তাহলে আমরা সফল হতে পারব।
সুখী জীবন গড়তে হলে নিজের সক্ষমতা কে মূল্যায়ন করা জরুরী বিষয়
সুখী জীবন প্রত্যেকটি মানুষ চাই। কিন্তু সবাই সুখী জীবন গড়ে তুলতে পারে না।
সবার আগে নিজেকে মূল্যায়ন করতে হবে। নিজেকে মূল্য না করলে জীবনটাই বৃথা যাবে
বা স্বার্থক হবেনা। তারপরে নিজের সক্ষমতাকে মূল্যায়ন করা জরুরি বিষয়। সক্ষমতা
বা কর্ম খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি যে একটা কাজ পারি সেটা ভালোভাবে মূল্যায়ন
করতে হবে। আর এভাবে মূল্যায়ন করার মাধ্যমে একটা সুন্দর স্কিল করে উঠবে। তাই
সুখী জীবন গড়তে হলে নিজের সক্ষমতাকে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজের শক্তি ও দক্ষতাগুলো নিশ্চিত করুন
নিজের শক্তি ও দক্ষতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন কর্ম ক্ষেত্রে গেলে বা কোন
জব করতে গেলে এই দুটো জিনিস খুব কাজে আসে। আপনি ধরেন কার মেকানিক্স এর কাজ
করেন। আপনার অভিজ্ঞতা 25 বছরের রয়েছে । আর আরেকজন আপনার মতই কারণ বিজ্ঞানী তার
অভিজ্ঞতা রয়েছে ১০ বছর। তাহলে পার্থক্য দেখেছেন কত বড়। আপনার যেহেতু ২৫ বছরের
অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে আপনার দক্ষতা অনেক বেশি হবে কাজের দিক দিয়ে। আপনি
কোন কর্ম ক্ষেত্রে গেলেন আপনার অভিজ্ঞতাটা খুব ভালোভাবে দক্ষতার মাধ্যমে
প্রয়োগ করতে পারবেন। আর তার সাথে লাগে নিজের ভেতরের শক্তি। নিজের ভেতরের এই
শক্তিতে কাজে লাগিয়ে আপনি আপনার দক্ষতাকে উচ্চ শিখরে নিয়ে যেতে পারবেন। অতএব
নিজের শক্তি ও দক্ষতা গুলো ভালোমতো যাচাই-বাছাই করে নিশ্চিত করতে হবে।
অন্যের সাথে নিজেকে তুলনা করা বাদ দিয়ে নিজের উন্নতিতে মনোযোগ দেয়া উচিত
আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। এটা অনেক বড় ভুল সেটা হল অন্যের সাথে নিজের
তুলনা করা। আল্লাহতালা প্রত্যেকটি মানুষকেই তার নিজ নিজ মানে আলাদা আলাদা
গুণাবলীতে সৃষ্টি করেছেন। প্রত্যেকের স্বভাব গুণাবলী আলাদা। তাই নিজের সাথে
অন্য কারো তুলনা করবেন না কখনোই না। এত করে নিজের জীবনে উন্নতি থেকে অবনতি হয়
বেশি। নিজেকে অনন্য ভাবে গড়ে তোলেন এবং নিজেকে অনন্যভাবে সবার সামনে তুলে
ধরুন। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা বাদ দিয়ে নিজের উন্নতিতে মনোযোগ
দেওয়া অতি গুরুত্বপূর্ণ।
ছোট সাফল্যকে উদযাপন করুন এবং এতে আত্মবিশ্বাস বাড়ে
সাফল্য সেটা ছোট হতে পারে বা বড় হতে পারে। কোন সময় কম সাফল্য হলে সেটা নিয়ে
মন খারাপ না করে উপভোগ করবেন বা উদযাপন করবেন এতে করে আপনার আত্মবিশ্বাস বেড়ে
উঠবে। ওরে এত বিষয়ের সাথে কাজ করলে আপনার সাফল্য অনেক অংশে বেড়ে যাবে। তাই
ছোট সাফল্য নিয়ে কোন সময় মন খারাপ করবেন না বরং উপভোগ করবেন অন্তত একটু
সাফল্য পেয়েছেন।
ভুল হলে নিজেকে দোষারোপ না করে শেখার সুযোগ হিসেবে নিন
মানুষ মাত্রই ভুল করে। সৃষ্টির শুরু থেকে মানুষ ভুল করে আসছে। এবং ভুল করার
মাধ্যমে মানুষ শিক্ষা গ্রহণ করে সঠিক পথ বেছে নিচ্ছে। তাই কোন কাজে ভুল হলে তা
নিয়ে নিজেকে দোষটা করবেন না বরং ভুলটাকে শুধরাবার চেষ্টা করবেন এবং এটাকে
শেখার সুযোগ হিসেবে নিবেন। তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন।
শেষ কথা
নিজের উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে তাহলে আপনি আপনার সঠিক লক্ষে পৌঁছাতে
পারবেন। আর মনে রাখবেন জীবনে সাফল্য শুধু মেধা বা সুযোগের উপর নির্ভর করে না।
আপনি নিজেকে কতটা বিশ্বাস করেন তারপরে এ বিষয়ে নির্ভর করে। কারণ নিজের কাজের
উপরে বিশ্বাস থাকলে মানুষ সুখী হতে পারে, সাহসী সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের
সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে।
আপনারা সবাই ভাল থাকবেন। আবার কথা হবে অন্য আর্টিকেলে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


জীবন হাব ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url