Shopify হলো জনপ্রিয় একটি ই-কমার্স প্লাটফর্ম । এটার মাধ্যমে আপনি অনলাইন
স্টোর খুলতে পারবেন। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল প্রোডাক্ট সঠিকভাবে
লিস্টিং তৈরি করা।
একমাত্র লিস্টিং বা তালিকার উপরে নির্ভর করে একজন ক্রেতা পণ্যের প্রতি কতটুকু
আগ্রহী হবেন।Shopify স্টোরে নতুন প্রোডাক্ট যোগ করতে হলে অনেক গুলো ধাপ
রয়েছে। Shopify স্টোরে নতুন প্রোডাক্ট কিভাবে যোগ করতে হয় সে বিষয়ে আজকের আর্টিকেলে
আলোচনা করা হবে।
সূচিপত্রঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ সমুহ
আচ্ছা, মানুষ জিজ্ঞেস করে Shopify কী? চলুন বুঝে নিই যে Shopify আসলে কী? Shopify হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের একটি স্টোর তৈরি করতে পারবেন। ঠিক যেমনটা আপনার নিজের একটি ওয়েবসাইট থাকে। যেখানে আপনি আপনার পণ্য বিক্রি করতে পারেন। কেন এটা আলাদা? অ্যামাজনে আপনি একটি মার্কেটপ্লেসে বিক্রি করছেন।সেখানে আরও কোটি কোটি বিক্রেতা থাকে এবং প্রতিযোগিতা সরাসরি আপনার সামনেই থাকে। কিন্তু Shopify এ আপনার নিজের দোকান থাকে। পুরো নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে।
আপনার ডিজাইন, আপনার স্টোর, আপনার ব্র্যান্ড, আপনার গ্রাহক।প্রশ্ন জাগে, কারা শপ ব্যবহার করতে পারে? আপনি নিজের পণ্য বিক্রি করুন, বা ড্রপশিপিং করুন, অথবা হোলসেল থেকে পণ্য নিয়ে বিক্রি করতে চান যাকে আমরা হোলসেল বলি।Shopify এ স্টোর তৈরি করা খুবই সহজ। কোনো কোডিংয়ের প্রয়োজন নেই।শুধু এটুকুই বুঝুন যে, Shopify আপনাকে নিজের ব্র্যান্ড তৈরির সুযোগ দেয়।
Shopify স্টোরে একাউন্ট তৈরি
আজকে আমি আপনাদের দেখাব, কীভাবে বাংলাদেশ থেকে একটি Shopify অ্যাকাউন্ট খুলবেন।
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে Shopify অ্যাকাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে আজকে
আমরা জানব।প্রথমে আমি চলে যাচ্ছি Chrome ব্রাউজারে। সেখানে গিয়ে সার্চ বারে
লিখব Shopify। এরপর সার্চ রেজাল্টে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, সেটিতে ক্লিক
করে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর আমার সামনে এ রকম একটি ইন্টারফেস
চলে আসবে।
এরপর এখানে দেখতে পাবেন ‘Start for Free’ অপশন। আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক
করার পর আমার সামনে ‘Start your free trial’ এবং ‘Get…’ লেখা একটি অপশন চলে
আসবে। এখান থেকেই আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব।
থ্রি ডেজ ফ্রি ট্রায়াল সিলেক্ট করার পর ‘Done’ এবং ‘OK’ অপশনে ক্লিক করব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন, দেশ হিসেবে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তবে আমি আপাতত বাংলাদেশ সিলেক্ট করব না। এর পরিবর্তে ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা যাবে। আপাতত আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করব। এখানে আমি একটি ভালো ও সক্রিয় ইমেইল অ্যাড্রেস ব্যবহার করছি। এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে বলছে। তাই আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
এভাবেই আমার ইমেইল ও পাসওয়ার্ড দেওয়ার কাজ সম্পন্ন
হয়ে গেল।এবার Shopify আমাকে একটি প্ল্যান বেছে নিতে বলছে। এখানে ‘Start for
Free’ এবং ‘Stay for $1’এর মতো অপশন দেখা যাচ্ছে। অর্থাৎ, ফ্রি ট্রায়ালের
পরবর্তী ধাপে আমাকে পেইড প্ল্যান নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে আমি এখনই
কোনো পেইড প্ল্যান নিতে চাই না। তাই আপাতত তিন দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার
করার জন্য অপেক্ষা করব এবং এখনকার মতো এই ধাপটি স্কিপ করে দিলাম।
স্কিপ করার পর আমাকে একটি ছোট সার্ভেতে নিয়ে যাওয়া হবে। এখানে Shopify জানতে
চাইছে, আমি কী ধরনের ব্যবসা করতে চাই। আমি যেহেতু একটি অনলাইন স্টোর তৈরি করতে
চাই এবং আমার ব্যবসাটি নতুন, তাই ‘An online store’ এবং নতুন ব্যবসা সংক্রান্ত
অপশনটি সিলেক্ট করে দিলাম।এরপর ‘Next’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব।
এখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমি কী ধরনের পণ্য বিক্রি করতে চাই যেমন
ড্রপশিপিং প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট।
আমি যেহেতু ড্রপশিপিং ও ডিজিটাল প্রোডাক্ট দুই ধরনের পণ্য নিয়েই কাজ করতে চাই,
তাই সেই অনুযায়ী অপশনগুলো সিলেক্ট করে নেব। এরপর আবার ‘Next’ বাটনে ক্লিক করে
সামনে এগিয়ে যাব।
সবকিছু ঠিকভাবে সম্পন্ন করার পর আমার Shopify অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার
আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি আমি কেন অ্যাকাউন্ট খোলার সময় United States সিলেক্ট করেছিলাম।
এর কারণ হলো, Shopify স্টোরে পেমেন্ট গেটওয়ে সেটআপ করার সময় দেশভেদে বিভিন্ন
সুবিধা ও সীমাবদ্ধতা থাকে। কিছু দেশে PayPal-সহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতি
ব্যবহারের সুবিধা রয়েছে, আবার বাংলাদেশসহ কিছু দেশে সব পেমেন্ট সুবিধা সরাসরি
পাওয়া যায় না। তাই আমি শুরুতে United States সিলেক্ট করেছিলাম।তবে মনে
রাখবেন, শুধু United States সিলেক্ট করলেই সব পেমেন্ট গেটওয়ে চালু হয়ে যাবে,
এমন নয়। পেমেন্ট সুবিধা পেতে সংশ্লিষ্ট দেশের যোগ্যতা, ব্যবসার তথ্য, পরিচয়
যাচাই এবং পেমেন্ট প্রদানকারীর শর্ত পূরণ করতে হয়।
প্রোডাক্ট টাইটেল লেখার নিয়ম
প্রোডাক্টের টাইটেল লেখার ক্ষেত্রে আমি প্রথমে প্রোডাক্ট অপশনে ক্লিক করবো যেটা
বাম পাশে রয়েছে। করার পরে অ্যাড ইউর প্রোডাক্ট নামের একটা অপশন রয়েছে। এড
প্রডাক্ট অপশন এ ক্লিক করার পরে একটা নতুন উইন্ডো চলে আসবে যেখানে টাইটেল
ডেসক্রিপশন মিডিয়া আরও বিভিন্ন অপশন চলে আসবে। এখানে আসার পরে যেহেতু আমি টাইটেল
লিখব সেহেতু একটা সুন্দর করে আকর্ষণীয় টাইটেল লিখে দেবো।
যাতে করে ক্রেতারা আমার টাইটেল দেখে আকর্ষিত হয়। এত করে ক্রেতাদের আমার স্টোরের
পণ্য কিনার প্রতি আগ্রহ জাগবে।
প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার নিয়ম
টাইটেলের পরেই থাকবে ডিসক্রিপশন অপশন, যেখানে আমার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে হবে। ডিসক্রিপশনের মাধ্যমে ক্রেতারা আমার স্টোরে কী ধরনের প্রোডাক্ট রয়েছে, তা সহজেই বুঝতে পারবেন। প্রোডাক্টের গুণগত মান, বৈশিষ্ট্য ও বিশেষ দিকগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে। ডিসক্রিপশনটি এমনভাবে লিখতে হবে, যেন তা পড়ে ক্রেতাদের কাছে আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য মনে হয়। আমি ডিসক্রিপশনটি সুন্দর ও সাবলীলভাবে সাজিয়ে দেব, যাতে ক্রেতারা প্রোডাক্টটি পছন্দ করেন এবং কেনার প্রতি আগ্রহী হন।
প্রোডাক্ট এর ছবি অ্যাড করার নিয়ম
ছবি যোগ করার ক্ষেত্রে মিডিয়া অপশনে আপলোড নাও বাটন ক্লিক করে ছবি আপলোড দিতে
হয়।। ছবিটা আপনার ডাউনলোড ফোল্ডারে থাকতে পারে বা আপনার কোন পার্সোনাল ফাইলে
থাকতে পারে আমি সেভাবেই আমার ডাউনলোড ফোল্ডার থেকে ছবিগুলো আপলোড করে দিলাম।
তারপরে ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে বা আপনি আপনার ইচ্ছামত সিলেক্ট করতে
পারেন।
প্রোডাক্ট এর প্রাইসিং সেটআপ করার নিয়ম
এখন প্রাইস এর অপশন এ প্রোডাক্টের সঠিক দাম লিখে দেবো। আবার কমপেয়ার এট
প্রাইজ দিয়ে দিব এতে করে ক্রেতা বুঝতে পারবেন যে কত ডিসকাউন্ট দেয়া হয়েছে।
Shopify এর এই দারুণ ফিচারটি ক্রেতার কাছে প্রোডাক্ট অনেক আকৃষ্ট করবে। কারণ
ক্রেতা যদি অর্থ সাশ্রয় অনুমতি পান সেক্ষেত্রে তারা তাড়াতাড়ি কিনার
সিদ্ধান্ত নিবেন। আমি দাম নির্ধারণ করার ক্ষেত্রে প্রোডাক্টের উৎপাদন খরচ
,প্যাকেজিং খরচ ,সিপিং খরচ এবং প্রতিযোগীদের দামও বিবেচনা করে রাখবো। এতে করে
লাভের পরিমাণ বেড়ে যাবে।
সার্চ ইঞ্জিনের জন্য প্রোডাক্ট অপটিমাইজেশন
প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রেই সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন অনেক গুরুত্বপূর্ণ।
আমার যেহেতু প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে গেছে বা যোগ করা হয়ে গেছে তাই আমি সার্চ
ইঞ্জিনের সেটিংস অপটিমাইজেশন করব। এভাবে অপটিমাইজেশন করার পরে আমার উপর একটি গুগল
সার্চ ইঞ্জিনে শো করবে। যার ফলে অর্গানিক ট্রাফিক এবং প্রোডাক্ট সেল হওয়ার
সম্ভাবনা বাড়বে। আর প্রোডাক্ট টাইটেলি আমি মেইন কিওয়ার্ড প্রথমে ব্যবহার করব।
ইনভেন্টোরি ও প্রোডাক্ট অর্গনাইজেশন সেটআপ করার নিয়ম
Shopify স্টোরে ইনভেন্টরি অর্গানাইজেশন সেটআপ করার জন্য প্রথমে ড্যাশবোর্ড থেকে
Products অপশনে চলে যেতে হবে। এরপর যে প্রোডাক্টের ইনভেন্টরি সেটআপ করব, সেটিতে
ক্লিক করে Inventory অপশনে যাব। এখানে পণ্য কত পিস আছে, সেটি Quantity ঘরে দিতে
হবে। পাশাপাশি প্রতিটি পণ্যের জন্য আলাদা SKU কোড ব্যবহার করা ভালো। যেমন, একটি
টি-শার্টের SKU কোড TSHIRT-001 দিতে পারি। এতে পরবর্তীতে পণ্য খুঁজে বের করা এবং
হিসাব রাখা সহজ হবে। তবে যেহেতু আমরা ড্রপশিপিং নিয়ে কাজ করছি, তাই সরবরাহকারীর
কাছে কত পণ্য স্টকে আছে, সেটি জেনে তারপর Quantity সেট করা উচিত।
এরপর
পণ্যের সাইজ, কালার এবং অন্যান্য ভেরিয়েন্ট অনুযায়ী ইনভেন্টরি সাজিয়ে নিতে
হবে। যেমন, একটি টি-শার্টের Small, Medium ও Large সাইজ থাকলে প্রতিটি সাইজের
স্টক আলাদাভাবে সেট করা যাবে। Shopify-তে Inventory tracking চালু রাখলে পণ্যের
স্টক কত আছে, সেটি সহজেই হিসাব রাখা যায়। আর সরবরাহকারীর কাছে কোনো পণ্যের স্টক
শেষ হয়ে গেলে সেটি যেন আমার স্টোরেও সমস্যা তৈরি না করে, সেদিকেও খেয়াল রাখতে
হবে। সবকিছু ঠিকভাবে সেটআপ করা হয়ে গেলে Save বাটনে ক্লিক করে পরিবর্তনগুলো
সংরক্ষণ করে নেব। এভাবে ইনভেন্টরি অর্গানাইজেশন ঠিকভাবে করে রাখলে পরবর্তীতে
পণ্যের হিসাব রাখা এবং অর্ডার ম্যানেজ করা অনেক সহজ হবে।
শিপিং অপশনের মাধ্যমে অন্যটি কিভাবে যাবে? কত খরচ হবে আর কত সময়ের জন্য গ্রাহকের
মধ্যে পৌঁছাবে তা ঠিক করে নেব। আর সঠিকভাবে শিপিং সেটাপ করলে গ্রাহক রাস্তা আমার
প্রতি বেড়ে যাবে। শিপিং এর তথ্য যুক্ত করার সময় পণ্যের ওজন, আকার এবং ডেলিভারি
কোন জায়গায় হবে তা উল্লেখ করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে
নির্ভরযোগ্য কুরিয়ার সার্ভিস ঠিক করতে হবে যাতে দ্রুত এবং নিরাপদে প্রোডাক্ট
গ্রাহকের কাছে পৌঁছিয়ে দেওয়া যায়।
ভেরিয়েন্ট সেটআপ করার নিয়ম
এখানে ভেরিয়েন্ট অপশন দেখতে পাচ্ছি এটা মূলত কালার, তাইতো মডেল সেটআপ। কিছু তথ্য
গুরুত্বপূর্ণ ই-কমার্সের জন্য। এই অপশনের ফলে কাস্টমার একটি পেজ থেকে তার পছন্দের
রং ওয়েব সাইট নির্বাচন করতে পারে এবং অর্ডার করতে পারে। যা স্টোর রের পণ্য সেল
বাড়াতে সাহায্য করে। ভেরিয়েন্টের কিছু অপশন সেট করে দিতে হবে। কেয়ার ইনস্ট্রাকশন
এবং ক্লোথিং ফিচার সেট করেছি যদি আমি কাপড় ব্যবহার করছি। এবং নিচে ক্যাটাগরি মেটা
ফিল্ড ব্যবহার করা হয়েছে যেখানে কালার, ফেব্রিক, নেক লাইন এবং আরো অপশন রয়েছে।
প্রোডাক্ট নির্ধারিত সময়ে পাবলিশ করুন
এই স্টোর এ প্রোডাক্ট বা পণ্য পাবলিশ করার আগে সব ডাটা যাচাই করে নিব। পুরো
ডাটা যদি ভুল হয় তাহলে কাস্টমারের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হবে এবং আমার
প্রতি কাস্টমারের আস্থা কমে যাবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে। এরপর সবকিছু
সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরে প্রোডাক্টটি পাবলিশ করে দেব। এতে প্রোডাক্ট
রিটার্ন সম্ভাবনা থাকবে না।
শেষ কথা
আজকের আলোচনার বিষয় Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ । Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা খুব কঠিন কোনো কাজ নয়। তবে পণ্য যোগ
করার সময় কিছু বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হয়। যেমন পণ্যের সঠিক নাম,
সুন্দর ছবি, বিস্তারিত বিবরণ, দাম, সাইজ, কালার এবং শিপিংয়ের তথ্য ঠিকভাবে
দিতে হবে। বিশেষ করে যারা ড্রপশিপিং ব্যবসা করতে চান, তাদের পণ্য প্রকাশ
করার আগে সরবরাহকারীর সঙ্গে পণ্যের স্টক, দাম ও ডেলিভারির বিষয়গুলো
নিশ্চিত হয়ে নেওয়া উচিত। এতে পরবর্তীতে অপ্রয়োজনীয় ঝামেলা কম হবে এবং
ক্রেতার কাছে সঠিক তথ্য পৌঁছাবে।
সবকিছু ঠিকভাবে সেট করার পর পণ্যটি স্টোরে প্রকাশ করতে পারবেন। তবে শুধু
পণ্য যোগ করলেই বিক্রি শুরু হবে, এমন নয়। পণ্যের মান ভালো রাখা,
প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ, ক্রেতার প্রশ্নের উত্তর দেওয়া এবং সঠিকভাবে
মার্কেটিং করার দিকেও মনোযোগ দিতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে
প্রথমে অল্প কয়েকটি পণ্য নিয়ে কাজ শুরু করতে পারেন। অভিজ্ঞতা বাড়ার
সঙ্গে সঙ্গে স্টোরের পণ্য ও অন্যান্য সেটিংস উন্নত করুন। আশা করি, এই
আর্টিকেলের মাধ্যমে Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপগুলো সহজে বুঝতে
পেরেছেন।
জীবন হাব ৩৬০ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url